ঢাকার দোহার উপজেলায় হেরোইন-সহ মো. জসিম (১৯) নামে এক মাদকসেবীকে আটক করেছে র্যাব-১১। সোমবার দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত মো. জসিম উপজেলার মালিকান্দা শ্মশানঘাট এলাকার জলিল মোল্লার ছেলে। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার র্যাব -১১, সিপিসি -১ মুন্সিগঞ্জ এর প্রণব কুমারের নেতৃত্বে র্যাব-১১ একটি দল অভিযান চালিয়ে উপজেলার মেঘুলা বাজারে প্রশান্ত ফার্মেসীর সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. জসিমকে ১ গ্রাম হেরোইন-সহ আটক করে। পরে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এর আদালতে আসামী মো. জসিমকে হাজির করলে আদালত তাকে মাদকদ্রব্য সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০/- টাকা অনাদায়ে আরো ৫ দিনের
বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, মাদকের বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। দোহার থেকে মাদককে জিরো ট্রলারেন্সে আনতে আমাদের অভিযান অব্যাহত আছে।